Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার ইমন হোসেন (১৬)।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আড়াইওড়া এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দ্রুতগতির কারণে পালপাড়া এলাকায় মোটরসাইকেলটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ